24513

কুমিল্লা সদর দক্ষিণে লকডাউনে কঠোর প্রশাসন

সদর দক্ষিণ প্রতিনিধি: মহামারি করােনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সাত দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে কুমিল্লা সদর দক্ষিণে সড়ক ও মহাসড়কে উপজেলা প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে। সাপ্তাহিক ছুটি ও বৃষ্টির কারণে শুক্রবার (২ জুলাই) সকালে সড়কগুলাে বেশ ফাঁকা ছিল।

জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়ক সহ বিভিন্ন সড়কে আগের তুলনায় গণপরিবহন তেমন একটা চোখে পরেনি।

ads

কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরােড, সুয়াগাজী,চৌয়ারা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলােতে উপজেলা প্রশাসনের পাশাপাশি দায়িত্বপালন করতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

ads

এদিকে সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি উপেক্ষা করে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘােষ ও সহকারী কমিশনার (ভূমি) তাসলিমুন্নেসা কঠোর লকডাউন বাস্তবায়নে (রেইনকোট পরে) দায়িত্ব পালন করেছেন। শুক্রবার বিকালে সুয়াগাজী ও চৌয়ারা বাজারে কঠোর লকডাউন বাস্তবায়নে ইউএনও’র অভিযানটি ছিল চোখে পরার মতো। আইন প্রয়ােগের মাধ্যমে শতভাগ লকডাউন নিশ্চিত করার চেষ্টা করছেন তিনি।

এ সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস
চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সিটির ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মােঃ আবুল হাসান উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত