উনকোটে দারুল জান্নাত জামে মসজিদের উদ্বোধন
চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী উনকোট পশ্চিম পাড়া দারুল জান্নাত জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার মাগরিবের নামাজের নামাজ পড়ার মাধ্যমে ও ফিতা কেটে মসজিদের শুভ উদ্বোধন করেন কাতার প্রবাসী জালাল আহমেদসহ এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন শুভপুর ইউনিয়ন পরিষদের সদস্য সালেহ আহমেদ, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহমেদ মজুমদার, কবি শাহ আলম, দুবাই প্রবাসী আজিজ, কবির সহ এলাকার গণ্যমাণন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিষয়ে মসজিদ প্রতিষ্ঠাতা জালাল আহমেদ বলেন এলাকার সাধারণ মুমিন, মুসলমানদের কথা চিন্তা করে আমি এই মসজিদটি নিজস্ব অর্থায়নে নির্মাণ করি।বর্তমানে মসজিদটির কাজ চলমান এলাকার মুসল্লীদের দূরবর্তী এলাকার মসজিদে নামাজ পড়তে যেতে হয় বলে আমরা আমরা এ মসজিদটি নির্মাণ করি।তিনি সর্বসাধারণের কাছে দোয়া কামান করেন।










