24429

করোনা মোকাবিলায় বাংলাদেশকে আরও ৯০ কোটি টাকা দেবে সুইজারল্যান্ড

অনলাইন ডেস্ক: বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা আবার বেড়ে যাওয়ায় কমিউনিটি ভিত্তিক কার্যকর প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করার জন্য সুইজারল্যান্ড অতিরিক্ত ৯.৮ মিলিয়ন সুইস ফ্র্যাংক (প্রায় ৯০ কোটি টাকা) সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

স্থানীয় জনগণকে অতিমারীর বিস্তার রোধে সহায়তা এবং আর্থ-সামাজিক স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে এই অতিরিক্ত তহবিল ব্যয় হবে। এই উদ্দেশ্যে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়ন সহযোগীদের নিয়ে এবং বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠ সহযোগিতায় সুইজারল্যান্ড কাজ করে যাবে।

ads

গতবছরের এপ্রিলে এই অতিমারীর প্রাদুর্ভাবের পর থেকে প্রান্তিক জনগোষ্ঠি এবং সম্মুখসারির সংস্থাগুলোকে সহায়তা করার জন্য সুইজারল্যান্ড বাংলাদেশজুড়ে ২০টি প্রকল্পে ১৭ মিলিয়ন সুইস ফ্র্যাংক (প্রায় ১৬০ কোটি টাকা) অর্থসহায়তা প্রদান করেছে।

এই কার্যক্রমগুলি অতিমারীর নেতিবাচক প্রভাবের বিরুদ্ধে সময়োচিত প্রতিকার প্রদানে কার্যকর ভূমিকা রেখেছে। সুইস সহযোগীতায় এখন পর্যন্ত প্রায় ১৫ লক্ষ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলা সম্পর্কে সচেতনতা ও প্রশিক্ষণ লাভ করেছে। ১০ লক্ষ মানুষ কোভিড-১৯ এর উন্নত চিকিৎসার জন্য টেলিমেডিসিন পরিষেবা পেয়েছে। ১ লক্ষ ৩০ হাজার নিম্নবিত্ত মানুষের কাছে স্বাস্থ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়। এছাড়াও ১ লক্ষ ১৫ হাজার মানুষকে নগদ অর্থসহায়তা এবং ৬০ হাজার জনকে পুষ্টিকর খাবার প্রদান করা হয়। তদুপরি, লিঙ্গ ভিত্তিক সহিংসতা থেকে বেঁচে যাওযা়দের মনস্তাত্ত্বিক এবং আইনী সহায়তা প্রদানের জন্য চারটি হেল্পলাইন স্থাপন করা হয়।

ads

সবার জন্য আগামী দিনগুলোতে ভ্যাকসিন নিশ্চিত করাই হবে এই অভূতপূর্ব বৈশ্বিক সঙ্কট থেকে মুক্তির একটি অন্যতম চাবিকাঠি।

কোভ্যাক্স উদ্যোগে অতিরিক্ত ৩০০ মিলিয়ন সুইস ফ্র্যাংক সহায়তার প্রতিশ্রুতি দেয়ার পর সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিল গতকাল এই বৈশ্বিক উদ্যোগে ৪০ লাখ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুদানের ঘোষণা দিয়েছে যা উন্নয়নশীল দেশগুলিতে আরও অধিক পরিমানে টিকা দ্রুত সরবরাহে সাহায্য করবে।

বৃহস্পতিবার ঢাকায় সুইজারল্যান্ডের দূতাবাস এ তথ্য জানায়৷

ad

পাঠকের মতামত