মনোহরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা
মনোহরগঞ্জ প্রতিনিধি: প্রাণঘাতি করোনার সংক্রমণ রোধে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন৷ স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান ও পথচারীদের জরিমানা করা হয়েছে।
বুধবার সকাল এগার ঘটিকায় থেকে উপজেলার সদর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন এর নেতৃত্বে ভাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা দোকানদার ও মাক্সবিহীন পথযাত্রী সহ মোট সাতজন কে দুই হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসাঃ নাজিয়া হোসেন বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারে আরও কার্যকর ভূমিকা নেওয়া হবে। এছাড়াও সরকারের ঘোষিত নিষেধাজ্ঞা মানাতে ও সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিনিয়ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মো আবদুর রহিম, এস আই ফখরুল ইসলাম, অফিস সহকারী মো রকিবুল হাসান প্রমূখ।










