24273

রোনাল্ডোর অভিযান শেষ, কোয়ার্টারে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অভিযান থেমে গেল। পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখলো বেলজিয়াম।

দুরন্ত বেলজিয়ামের মুখোমুখি রোনাল্ডোর পর্তুগাল
সেভিয়ার লা কার্তুহায় রোববার রাতে ইউরোর শেষ ষোলোর ম্যাচে ১-০ গোলে জিতেছে ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা দলটি। বেলজিয়ামের হয়ে খেলার একমাত্র গোলটি করেন থরগান হ্যাজার্ড।

ads

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত পর্তুগাল প্রাধান্য বিস্তার করে খেলে। প্রথমার্ধের ৪২ মিনিটে থরগান হ্যাজার্ড বেলজিয়ামের জয়সূচক গোলটি করেন। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করলেও কাঙ্খিত গোলের দেখা পায়নি রোনাল্ডোর দল।

গতবারের চ্যাম্পিয়ন পর্তুগালকে ছিটকে ফেলে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট বেলজিয়াম ওঠে গেল কোয়ার্টার ফাইনালে।

ads
ad

পাঠকের মতামত