মনোহরগঞ্জে নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
মনোহরগঞ্জ প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় কলেজ গভর্নিং বডির নব-নির্বাচিত সভাপতি মো: আবদুল কাইয়ুম চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এছাড়াও কলেজের শিক্ষক পরিষদ ও কর্মচারী পরিষদের পক্ষ থেকে নব-নির্বাচিত সভাপতি ও গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ads
এসময় উপস্থিত ছিলেন নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের সাবেক সভাপতি মো: জাকির হোসেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আবদুর রশিদ, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ইঞ্জিনিয়ার নাজির আহমেদ চৌধুরী, মাষ্টার রুহুল আমিন, শিক্ষক প্রতিনিধি মোফাজ্জল হোসেন, সুফিয়া আক্তার, অভিভাবক সদস্য জামাল হোসেন, মাওলানা আবদুল মন্নান, জাফর ইকবালসহ আরো অনেকে।
ads









