24050

লাকসাম-মনোহরগঞ্জে বাংলাদেশ আ. লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং লাকসাম পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম, অর্জন, গৌরবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ বুধবার লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ এবং মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লাকসাম উপজেলা ও পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং কেক কাটা হয়। লাকসাম উপজেলা আওয়ামীলীগ ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট ইউনুছ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবু তাহের, সাংগঠনিক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক মো: আবুল খায়ের, লাকসাম পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলীসহ লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অন্যদিকে মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, সহ-সভাপতি সেলিম চৌধুরী, আবুল কালাম, সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, মনির হোসেন হেলাল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ভেন্ডর, আবুল বাশার মজুমদার, মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কমান্ডার আবদুল আজিজ, দপ্তর সম্পাদক শহিদ উল্যাহ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল বাশার বাঙ্গালী, চেয়ারম্যান আলমগীর হোসেন, কামাল হোসেন, ইকবাল হোসেন, জিয়াউর রহমান শাহিন জিয়া, মোস্তফা কামাল, মহিন উদ্দিন চৌধুরী, আল আমিন ভূঁইয়া, রুহুল আমিন, আওয়ামী লীগ নেতা মনির আহমেদ, আবুল আয়েছ ভূঁইয়া, হাজী অহিদ উল্যাহ পাটোয়ারী, আনোয়ার হোসেন, তোফাজ্জল হোসেন, শাহজাহান সিরাজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান, জানে আলম, আমির হোসেন, এমএইচ নোমান, যুবলীগ নেতা মাকসুদুর রহমান, হুমায়ুন কবির পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সেলিম কাদের চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, মনোহরগঞ্জ প্রবাসী আওয়ামী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে মামুন, সদস্য সেলিম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ads
ad

পাঠকের মতামত