চৌদ্দগ্রাম প্রতিনিধি: বাল্য বিবাহ প্রতিরোধ কিশোর কিশোরীর স্বাস্থ্য প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে স্কুল – মাদ্রাসার শিক্ষক গণের অংশগ্রগণে অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯) জুন চৌদ্দগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
চৌদ্দগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী মোর্শেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার এস.এম মনজুরুল হক, পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার প্রমুখ।
মেডিকেল অফিসার সাবরিনা সিদ্দিকীকের পরিচালনায় আরোও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তৈয়ব, আবাসিক মেডিকেল অফিসার ডা.গোলাম কিবরিয়া সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।






