তিতাসে অসুস্থ রেখার পাশে “ফ্রেন্ডস ক্লাব”
তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুরের অসুস্থ কাজলের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব। শনিবার (১৯ জুন) বিকালে তিতাস উপজেলার গাজীপুরে কিডনি জনিত রোগে আক্রান্ত কাজল রেখাকে ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে চিকিৎসা বাবদ ১০,০০০ ( দশ হাজার টাকা) প্রদান করা হয়।
ক্লাবের পক্ষে অসুস্থ কাজল রেখার হাতে টাকা দেওয়ার সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ সেলিম সবুজ, বর্তমান সভাপতি মেহেরাব হোসেন সুমন,সাধারণ সম্পাদক সবুজ আহমেদ,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ জামান, ক্রীড়া সম্পাদক মাহবুব হাসান নিরব ও ভিটিকান্দি ইউনিয়ন শাখার সিনিয়র সহ সভাপতি সালাহ্উদ্দিন শিকদার ও রাসেল মুন্সি প্রমুখ।
ads










