সন্ত্রাস, জঙ্গিবাদ ও সামাজিক সমস্যা নিরসনে লালমাইতে ইমাম সম্মেলন ও প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লালমাই উপজেলা মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার (১৭ জুন) সকালে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন এবং সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব।
ads

ইসলামি ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব এবং উপজেলা কৃষি অফিসার জোনায়েত কবির খান।
ads
সম্মেলন শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করেন ইমামগণ।










