23582

বরুড়া শিলমুড়ি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন মজুমদারের ১ম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ৯নং দ: শিলমুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন মজুমদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৫ জুন। এদিনেই না ফেরার দেশে পাড়ি দেন বিল্লাল হোসেন মজুমদার।

তিনি গত বছরের এই দিনে ১৫ জুন দুপুর ৩টা ৩৫ মিনিটের সময় কুমেক হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

ads

বরুড়া উপজেলার ৯নং দ: শিলমুড়ি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসাবে ২৩ বছর দায়িত্ব পালন করেন৷

ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন৷ পরে বরুড়া উপজেলা যুবলীগের আহবায়কের দায়িত্ব পালন করেন৷ ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক, কুমিল্লাস্থ বরুড়া উন্নয়ন সমিতির সভাপতি ও কুমিল্লা আদর্শ হসপিটালের চেয়ারম্যান৷

ads

এ উপলক্ষে তাঁর পরিবার মরহুমের বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।

ad

পাঠকের মতামত