23398

কুমিল্লা-৫ উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন পেয়েছেন এড. হাশেম খান

এন.সি জুয়েল: জাতীয় সংসদের শূন্য হওয়া আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য, কুমিল্লা জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবুল হাশেম খান।

ads

শনিবার (১২ জুন) দুপুরে গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ‌্য নিশ্চিত করেছেন।

ads
ad

পাঠকের মতামত