নিউজ ডেস্ক: তৃণমূলের ক্রয়ক্ষমতা না বাড়লে নিজস্ব বাজার তৈরি হবে না। আর তাই নিজস্ব পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি তৃণমূলের ক্রয়ক্ষমতা বাড়াতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে সরকার।
বৃহস্পতিবার (১০ জুন) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে করোনা সহায়তা ও বেসরকারি বিনিয়োগে বাড়ী নির্মাণ তহবিলে অনুদানের চেক গ্রহণ অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ads
প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়ন্ত্রণাধীন তহবিল দুটিতে চারটি মন্ত্রণালয়ের ৩৬টি প্রতিষ্ঠান ছাড়াও তৈরি পোশাক খাতের বিভিন্ন সংগঠন ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এবং বিশিষ্ট ব্যক্তিদের অনুদানের চেক গ্রহণ করেন সরকার প্রধান।
ads






