কুমিল্লা-৫ আসনে আ.লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন এড. আনিছুর রহমান মিঠু
নিউজ ডেস্ক: কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এড. আনিছুর রহমান মিঠু৷
শনিবার (৫ জুন) দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগ, সভাপতির কার্যালয় (ধানমন্ডি) থেকে এড. আনিছুর রহমান মিঠুর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী জিয়াউল হক (মুন্না), কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি পারভেজ হানিফ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহাম্মেদ, কুমিল্লা সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ফরহাদ মিয়া, কোতয়ালী থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক কাজী আলমগীর হোসেন রেজভী, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল আহাম্মেদ, যুবলীগ নেতা রাজু আহাম্মেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা বাপ্পি সাহা প্রমূখ৷










