তিতাসে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি
তিতাস প্রতিনিধিঃ কুমিল্লার তিতাস উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন তিতাস উপজেলা শাখা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার মজিদপুর উচ্চ বিদ্যালয় মাঠের চারপাশে বিভিন্ন প্রজতির বৃক্ষরোপণ করে কর্মসূচির সূচনা করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী মো. আব্দুল হালিম মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রেজাউল হক, সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর, তিতাস উপজেলা হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির সভাপতি সার্জেন্ট (অবঃ) মো. জামাল উদ্দিন ভূঁইয়া, বঙ্গবন্ধু পরিষদ তিতাস উপজেলার শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আল-আমিন ভূঁইয়া, বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন লিটন, কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি মো.রাসেল সরকার, তিতাস উপজেলা শাখার নব-নির্বাচিত সভাপতি মো. শরিফুল ইসলাম, সহ-সভাপতি সাংবাদিক আঃ হালিম সৈকত, সাধারণ সম্পাদক মো. ফয়সাল, সাংগঠনিক সম্পাদক কে এম নাহিদ, চান্দিনা উপজেলা কমিটির আহবায়ক হানিফ মোচ্ছাবির, মেঘনা উপজেলা কমিটির সদস্য মো. হাসান ভূঁইয়া ও কুমিল্লা মহানগর কমিটির সদস্য আবু ছুফিয়ান রাসেল প্রমুখ।











