কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থায় মাদক বিরোধী সমাবেশ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার’র নির্দেশে কুমিল্লা কে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ, ইভটিজিং মুক্ত করার লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড দক্ষিণ চর্থা থিরাপুকুর পাড় এলাকাবাসী আয়োজনে মাদক বিরোধী সমাবেশে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম রৌশন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক এবং ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র/ছাত্রী সংসদের সাবেক জিএস আবদুল্লা আল মাহমুদ সহিদ৷

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল সালাম মাসুক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ১৩.১৪ ও ১৫নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিল নূরজাহান আলম পুতুল, কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, মোঃ আবুল কালাম, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জসিম উদ্দিন আহমেদ,১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শাহাজান মিয়া, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ জাকির উদ্দিন আহম্মেদ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগের
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ১৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক, আসাদুজাম্মান রাজু, ১৩নং ওয়ার্ড যুবলীগ নেতা নিপু আহমেদ, রিয়াজ উদ্দিন অপু, মোঃ ছোটন মাহমুদ, পিয়াস মাহমুদ, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবুল হাসান রবিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।











