23018

মানবকল্যাণে কাজ করে যেতে চাই আজীবন: নাজমুল হাসান

তিতাস প্রতিনিধি: ব্যক্তিগত অর্থায়নে জনসেবা করা আর সরকারি খরচে জনসেবা করা এক কথা নয়। করোনাকালীন সময়ে (প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ) ব্যক্তিগত অর্থায়নে অনেক কাজ করেছেন তিসাস উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ নাজমুল হাসান। নগদ অর্থ প্রদান, ত্রাণ সামগ্রী বিতরণ, ইদ সামগ্রী বিতরণ, করোনাকালে মাস্ক, হ্যান্ড সেনিটাইজার ও সচেতনতামূলক প্রচারণা করেছেন এবং ব্যক্তিগত খরচে বাতাকান্দি স্কুলের পাশের কালভার্টের ভাংঙ্গা

অংশ সংস্কারসহ অনেক কাজ করেছেন তিনি। প্রকাশ্য ছাড়াও গোপনে প্রতিনিয়ত করছেন দান খয়রাত।
ব্যবসার সাথে সাথে তিনি রাজনীতির সাথেও জড়িত।
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে তিনি পছন্দ করেন। তিনি বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।

ads

এক প্রতিক্রিয়ায় নাজমুল হাসান বলেন, পৃথিবীতে প্রথমত আসা আর দ্বিতীয়ত কিছু ভালো কাজ রেখে যাওয়া। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী। আর আমি কিছু ভালো কাজ করে যেতে চাই। আমার ব্যক্তিগত কোন চাওয়া পাওয়া নেই। যদি আল্লাহ সুযোগ দেন কখনো জনপ্রতিনিধি হতে পারি আমার কিছু স্বপ্ন আছে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। কুমিল্লা ২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরী ও বাংলাদেশ আ’লীগ যদি আমাকে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেন তাহলে আমি নির্বাচন করতে চাই ইনশাআল্লাহ।

উল্লেখ্য নাজনুল হাসান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।

ads
ad

পাঠকের মতামত