হোমনা সার্কেল ফজলুল করিমকে বিদায় সংবর্ধনা
তিতাস প্রতিনিধি: কুমিল্লার হোমনা-মেঘনা সার্কেল মো. ফজলুল করিমের সদ্য অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুন) বিকাল সাড়ে ৪ টার দিকে হোমনা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম, হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মো.নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, হোমনা প্রেসক্লাবের সহ-সভাপতি আমজাদ হোসেন সজল, যুগ্ম- সাধারণ সম্পাদক আবুল কাশেম, মো. আইয়ুব আলী, সাংগঠনিক সস্পাদক ও হোমনার কন্ঠের সম্পাদক প্রকাশ মো. আব্দুস সালাম ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আমিনুল ইসলাম, আনোয়ার আহমাদ, কবি দেলোয়ার, মো. তপন সরকার, আবু রায়হান চৌধুরী, এনায়েত উল্লাহ, সোনিয়া আফরিন, রোস্তম আলী, মনিরুজ্জামান, নাসির উদ্দিন, মো.বাহারুল ইসলাম, তরিকুল ইসলাম, ইমান উদ্দিন।
পরে প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদায়ী অতিথির হাতে সম্মাননা স্মারক উপহার তুলে দেয়া হয়।









