22548

চৌদ্দগ্রামে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শন

চৌদ্দগ্রাম প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি’র সার্বিক সহযোগিতায় চৌদ্দগ্রামে নির্মিত হচ্ছে মডেল মসজিদ। বিশেষ তথ্যমতে এই মসজিদে ৯০০ শত লোক এক সাথে নামাজ আদায় করতে পারবে। এই প্রকল্পটি পরিদর্শন করেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা নির্বাহী অফিসার এস.এম মনজুরুল হক, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার সহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও আওয়ামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত