দৈনিক শ্রমিক পএিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সহিদুল হক সেলিমের ৫ম মৃত্যু বার্ষিকী
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার প্রতিটি মানুষের অন্তরে এখনো কিংবদন্তি হয়ে আছেন,যার কথা কুমিল্লার সাধারণ আমজনতা এখনো ভূলেনি,যিনি খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন এবং মহান মুক্তিযোদ্ধে সক্রিয় ভাবে অংশ গ্রহন করে পাকিস্তানি হানাদার,রাজাকার বাহিনীর কাছ থেকে দেশকে মুক্ত করে বিজয় এনে দিয়েছিলেন সে অকুতোভয় সৈনিকের নাম বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হক সেলিম৷
যিনি কুমিল্লার শ্রমজীবি মানুষের প্রাণের সংগঠন শ্রমিক ফেডারেশন প্রতিষ্ঠা করেছিলেন৷ তিনি বৃহওর কুমিল্লার শ্রমিক নেতা সেলিম নামে পরিচিত ছিলেন৷ এখনো মেহনতি মানুষ তাকে ভূলেনি৷ তার প্রতিষ্ঠিত “দৈনিক শ্রমিক” পএিকাটি এখনো দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে৷ আজ এই অকুতোভয় সাংবাদিকের ৫ম-তম মৃত্যু বার্ষিকী৷ চেতনায় ৭১ নিউজ পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি৷









