22421

কুমিল্লায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত চেয়ারম্যান নাজমুল হাসান

নিজস্ব প্রতিবেদক: বরুড়া উপজেলাধীন খোশবাস উত্তর ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার কুমিল্লা হিউম্যান হসপিটালের সামনে সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার সময়ে কুমিল্লা রেইসকোর্সের হিউম্যান হসপিটালের সামনে এক দল দুর্বৃত্তদের আকস্মিক হামলায় গুরুতর আহত হয়৷ পরে উদ্ধার করে কুমিল্লা সদর হসপিটালে ভর্তি করা হয়। সদর হসপিটালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য নাজমুল হাসান সরদার কে ঢাকায় প্রেরণ করা হয়।

ads

জানা যায়, নাজমুল হাসান সরদার এর বাবা মো. মফিজুল ইসলাম হঠাৎ অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য কুমিল্লা হিউম্যান হসপিটালে নিয়ে আসেন। নাজমুল হাসান সরদার হসপিটালের সামনের রাস্তায় আসার পর হঠাৎ ১০/১২ জন সন্ত্রাসী অতর্কিত হামলা শুরু করেন চেয়ারম্যানের উপর। এ সময় চেয়ারম্যান এর সাথে থাকা কিবরিয়া, আকবরকে মাথায় অস্ত্র ঠেকিয়ে নাজমুল হাসান সরদার কে মাথায় চাপাতির কুপ দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে সন্ত্রাসীরা৷

ads
ad

পাঠকের মতামত