‘ওরাই আপনজন’ সংগঠন’র ঈদ পূর্ণমিলনী ও মাদক বিরোধী সভা
বরুড়া প্রতিনিধি: বরুড়ার ‘ওরাই আপনজন’ সামাজিক সংগঠন এর উদ্যেগে ঈদ পুনর্মিলনী ও মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২১ মে) বিকেল ৪টায় বরুড়ার ডক্টরস কমিউনিটি হসপিটালের হল রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে এস আই বিশ্বজিৎ।

সংগঠনটির সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আজহার সুমন, শশাইয়া মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষিকা তাছলিমা আক্তার সাকী, কবি জহিরুল ইসলাম, কবি সোহেল রানা, ওরাই আপনজন সংগঠনের সাধারণ সম্পাদক ইংরেজি শিক্ষক মোঃ জামাল হোসেন প্রমুখ।
সভায় অতিথিরা মাদকের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন ও মাদক থেকে দুরে থাকার জন্য বিভিন্ন পরামর্শ দেন। মতবিনিময় সভায় সাংবাদিক শিক্ষক, কবি, বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, ব্যাবসায়ী, শিক্ষার্থীর সহ বিভিন্ন পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।










