22280

কুমিল্লা মহানগর শ্রমিক লীগ নেতা মো: উমাম’র ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগরীর কাপ্তান বাজার ৪নং ওয়ার্ড নিবাসী পানি উন্নয়ন বোর্ডের সিবিএ এর সাবেক সভাপতি, কুমিল্লা মহানগর শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহি সদস্য কাজী মো: উমাম বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের সময় নিজস্ব বাসবভনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷

মরহুমের নামাজে জানাজা শুক্রবার বাদ জুম্মা কাপ্তান বাজার বেপারী পুকুর পাড় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

ads

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহার উদ্দিন বাহার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দোকান মালিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক আতিক উল্লাহ্ খোকন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতা হাসান খসরু, কুমিল্লা মহানগর যুবলীগের সভাপতি আবদুল্লা আল মাহমুদ সহিদ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, কুমিল্লা মহানগর শ্রমিক লীগের সভাপতি মো: কাইয়ুম, কুমিল্লা সিটি কর্পোরেশন কাউন্সিলর মো: জলিল, কুমিল্লা ডায়াবেটিস হসপিটালের সাধারণ সম্পাদক মির্জা কোরার্শী, কুমিল্লা সিটি কর্পোরেশন কাউন্সিলর নাদিয়া নাসরিন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ৪নং ওয়ার্ডের সভাপতি মো: বেলাল, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাজিম, শ্রমিকলীগ নেতা মো: খায়ের, মো: আনিস ও মো: নজরুল ইসলাম।

ads
ad

পাঠকের মতামত