22285

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে বরুড়ায় মানববন্ধন

বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মে) বেলা ১১ টার দিকে বরুড়া পৌরসদর বাজারের জিরো পয়েন্টে বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ads

এ সময় বক্তব্য রাখেন বরুড়া প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজহার সুমন, সদস্য শাকিলা জামান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়ন ও বরুড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এমডি. আজিজুর রহমান, সদস্য এইচ এম সেলিম, সাকিব আল হেলাল, উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রোটা. ওমর ফারুক, খোশবাস বার্তা সম্পাদক ইউনুছ খান, এশিয়ান টিভির প্রতিনিধি আশিকুর রহমান রাসেল, দৈনিক বর্তমান কথার প্রতিনিধি শাহ আলম, মুক্তির লড়াইয়ের প্রতিনিধি মহিববুল্লাহ বাবুল, কবি সোহেল রানা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি তোফাজ্জল হোসেন তুহিন, আবদুস সালাম, আশিকুর রহমান, ফজলুর রহমান প্রমুখ।

ads

বক্তারা বলেন, ঘটনার সাথে ৬ জনকে বদলী করায় সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষিদের সাব্যস্থ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এছাড়াও বক্তারা সারাদেশব্যাপী মিথ্যা মামলায় কারাবন্দি সকল সাংবাদিকদের মুক্তির দাবি জানান।

ad

পাঠকের মতামত