চৌদ্দগ্রামে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স এসােসিয়েশনের ঈদ পূর্ণমিলনী
সফিউল আলম: বাংলাদেশ ইন্ডাস্টিয়াল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (বিআইইএ) চৌদ্দগ্রাম শাখার নব গঠিত কমিটির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ডলি রিসার্ট অডিটরিয়ামে আয়ােজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চৌদ্দগ্রাম শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মােঃ কামাল উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য প্রকৌশলী গাজী কামরুল ইসলাম, জেলা কমিটির সদস্য প্রকৌশলী গাজী কামরুল ইসলাম, জেলা কমিটির সদস্য ইন্জিনিয়ার মােঃ ইউসুফ মিয়া, চৌদ্দগ্রাম শাখার সহ-সভাপতি ইন্জিনিয়ার ইউনুছ চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইমাম হােসাইন ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহাদাত পাটোয়ারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান ভুঁইয়া রানা, অর্থ সম্পাদক ইলিয়াছ মজুমদার, সহ-দপ্তর সম্পাদক ইন্জিনিয়ার কাজী জামাল উদ্দিন (সুমন) সদস্য কাজী মহিবুল হাসান, মজিবুর রহমান রাকিব প্রমুখ।
আলােচনায় বক্তার আগামী দিনে বিআইইএ র সকল কার্যক্রম কে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন৷










