শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কুমিল্লায় যুবলীগের খাদ্য বিতরণ
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হােসেন খান নিখিলের আহবানে কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের উদ্যাগে দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়৷
সোমবার (১৭ মে) বাদ জোহর কুমিল্লার কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ পরে মসজিদ প্রাঙ্গণে দু:স্থদের মাঝে বস্ত্র ও রান্নাকরা খাবার বিতরণ করেন কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যালেল চেয়ারম্যান আবদুল্লা আল মাহমুদ সহিদ।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য কাজী শাহআলম, হান্নানুর রহমান বেলাল, নাজমুল ইসলাম শাওন, আকাশ ওয়াহিদ, ইতালি যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন হাসানসহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।










