21988

কুমিল্লা নগরীর ২৩নং ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীর ২৩নং ওয়ার্ডের চাঙ্গিনী কাউন্সিলর কার্যালয়ের সামনে আজ দুপুর-১১ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপির নির্দেশে ওয়ার্ডের অসহায় কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান
ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল-মাহমুদ সহিদ৷

ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার জাহান বাদল, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, গাজী কামাল, যুবলীগ নেতা শহিদুল হক মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ৷

আয়োজনে ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মো: আলমগীর হোসেন৷

ads
ad

পাঠকের মতামত