মনোহরগঞ্জে পানিতে ডুবে ছয় বছরের শিশুর মৃত্যু
মনোহরগঞ্জ প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জে পানিতে ডুবে মো. আল আমিন হোসেন নামে ছয় বছরের শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুর অনুমান ১ ঘটিকার সময় পুকুরের পানিতে ডুবে শিশুটি মারা যায়৷ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, মৃত শিশু আল আমিন হোসেন মনোহরগঞ্জ প্রবাসী আওয়ামী পরিষদের সদস্য ও ঝলম উত্তর ইউনিয়নের মেহেলদার কোট গ্রামের হাজী বাড়ির কুয়েত প্রবাসী মো: রমজান আলীর অতি আদরের ছোট ছেলে। পরে মৃত শিশু আল আমিন হোসেনের জানাযার নামাজ শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মহান আল্লাহ শিশুটিকে জান্নাতবাসী করুন। আমিন।
ads










