21781

আবদুল আজিজ খান ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে রিক্সা বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় আবদুল আজিজ খান ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে রিক্সা বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কুমিল্লা টাউন হলের মুক্ত মঞ্চে ৬ জনকে আবদুল আজিজ খান ফাউন্ডেশনের পক্ষে ঈদ উপহার হিসেবে নতুন রিক্সা তুলে দেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।

এ সময় উপস্থিত ছিলেন আবদুল আজিজ খান ফাউন্ডেশনের সভাপতি মরহুম আবদুল আজিজ খানের পত্নী বেগম আবদুল আজিজ খান।

ads

আবদুল আজিজ খান ছিলেন বৃহত্তর কুমিল্লা জেলার আওয়ামী লীগের সভাপিত। গুনী রাজনৈতিক ব্যক্তিত্ব আবদুল আজিজ খান রাজনীতিতে যুক্ত হয়েছেন দেশের গরিব-দূখী মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে। নিজেকে বিলিয়ে দিয়েছেন দেশ ও মানুষের জন্য। তাঁর অসামান্য কর্মকান্ড ধরে রাখতে মরহুম আবদুল আজিজ খানের ছেলে কবির ইকবাল খান ছোটন প্রতিষ্ঠিত করেছেন আবদুল আজিজ খান ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষদের বিভিন্ন সহায়তা করা হয়।

বৃহস্পতিবার ঈদ উপহার হিসেবে রিক্সা বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গির, বীর চন্দ্র গণ পাঠাগার কুমিল্লা টাউন হলের সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, আবদুল আজিজ খান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবির ইকবাল খান ছোটন একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটি কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিঠু।

ads
ad

পাঠকের মতামত