21784

বরুড়ায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে৷ বৃহস্পতিবার (৬ মে) সকালে পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে অসহায় ও কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন বরুড়া পৌরসভার মেয়র বখতিয়ার হোসেন৷

এসময় উপস্থিত ছিলেন পৌরসভা সচিব মোঃ আমজাদ হোসেন খান ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী সহ পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।

ads

অনুষ্ঠানে ৩ শতাধিক কর্মহীন মানুষের হাতে নগদ ৫০০ টাকা করে উপহার তুলে দেওয়া হয়।

ads
ad

পাঠকের মতামত