21659

দৌলতপুর পশ্চিমপাড়া সুবিধাবঞ্চিতদের ঈদ সামগ্রী দিল হাজী আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক: হাজী মো: আনোয়ার হোসেনের উদ্যোগে দৌলতপুর পশ্চিমপাড়ায় আজ মঙ্গলবার চাল, সেমাই, তেল, চিনি ও দুধ বিতরণ করা হয়েছে।

গাউছিয়া ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী হাজী মো: আনোয়ার হোসেন এর সহায়তায় এসব সামগ্রী বিতরণ করে তার পরিবারের সদস্যরা।

ads

এছাড়া এলাকার বাহিরে আরো ২০০ জন সুবিধাবঞ্চিত মানুষের ঈদ সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, হাজী মো: আনোয়ার হোসেনের দুই ছেলে মো: সারোয়ার হোসেন মুন্না ও মো: দেলোয়ার হোসেন ইমরান।

হাজী মো: আনোয়ার হোসেন বলেন, যাকাত আল্লাহতায়ালার নির্দেশানুযায়ী ঈমানদারদের জন্য অবশ্যপালনীয় একটি ইবাদত। এই করোনা সময় আমার দৌলতপুর পশ্চিমপাড়া গ্রামে অনেক সুবিধাবঞ্চিত মানুষ রয়েছে। এস সুবিধা বঞ্চিতদের মাঝে সুশৃঙ্খলভাবে ঈদ সামগ্রী বিতরণ করি। এসব ঈদ সামগ্রী পেয়ে তারা খুবই আনন্দিত।

ads

তিনি বলেন, সমাজের বিত্তবানরা এ ভাবে এগিয়ে আসলে সুবিধাবঞ্চিত মানুষরা উপকৃত হবে।

জানা যায়, হাজী মো: আনোয়ার হোসেন প্রতি বছর যাকাতের টাকা দিয়ে বিভিন্ন মাদরাসা ও এতিমখানাসহ অসহায় মানুষদের সহযোগীতা করে আসছেন।

ad

পাঠকের মতামত