20919

কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ২০ শয্যার করোনা ইউনিট চালু

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ২০ শয্যার করোনা ইউনিট চালু করা হয়েছে।

বুধবার দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ফিতা কেটে ্ইউনিটটির উদ্বোধন করেন।

ads

কলেজ অধ্যক্ষ ডাঃ কলিম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজ ও হাসপাতাল পরিচালনা পরিষদের চেয়ারম্যান ড. শাহ মোঃ সেলিম, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মোস্তাফা কামাল আজাদ, সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন, কলেজের পরিচালক ডাঃ মুজিবুর রহমান, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার, জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলম সহ অন্যান্যরা। হাসপাতালটিতে ৩০টি বেডের করোনা আইসোলেশন ইউনিট চালু ও যথা শ্রীঘ্রই আইসিও বেড স্থাপন করা হবে বলে জানানো হয়।

ads

উল্লেখ্য, কুমিল্লার তিনটি বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিট স্থাপনের সিদ্ধান্তের পর প্রথম এই হাসপাতালে করোনা ইউনিট চালু করা হলো।

ad

পাঠকের মতামত