20924

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১২ কেজি গাঁজাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক: র‌্যাব-১১, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকার মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাব-১১ এর চেকপোষ্টে চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি কার্ভাড ভ্যান তল্লাশী করে ১২ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত কার্ভাড ভ্যানটি জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো বাগেরহাট জেলার বাগেরহাট উপজেলার বঈতপুর গ্রামের মোঃ রুহুল আমিন (৫০), মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ইসলামপুর গ্রামের মোঃ কামরুল (৪২) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ’র হরতকিতলা এলাকার মোঃ শাওন (১৯)।

ads

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে কুমিল্লা, নারায়ণগঞ্জ ও ঢাকা এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তারা জানায়, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করিয়ে বিভিন্ন পন্যবাহী পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে নিয়ে এসে কুমিল্লা, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ads
ad

পাঠকের মতামত