আওয়ামী লীগ নেতা মাহমুদ আলী রাতুলের ইন্তেকাল
নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন চট্টগ্রামের জেএমএস গ্রুপের মালিক আওয়ামী লীগ নেতা মাহমুদ আলী রাতুল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকাল তার বয়স হয়েছিলো ৬০ বছর।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) গভীর রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ads
শিল্পপতি রাতুলের ব্যক্তিগত সহকারী আলী হায়দার জিসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (১৬ এপ্রিল) বাদ জুমা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ্ মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
ads
মাহমুদ আলী রাতুল নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এর আগে হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদে ছিলেন তিনি। রাতুল চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান জেএমএস গ্রুপের মালিক।











