20592

না ফেরার দেশে কুমিল্লা জেলা বিএনপির নেতা মুক্তিযাদ্ধা অধ্যাপক জালাল

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযাদ্ধা অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহে—রাজিউন)।

বুধবার (১৪ এপ্রিল) দুপুরে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।

ads

তিনি রাজনীতির পাশাপাশি শিক্ষকতা পেশায়ও ছিলেন। তিনি কুমিল্লা অজিতগুহ কলেজের ( অবঃ) সহকারী অধ্যাপক ছিলেন।

বীর মুক্তিযাদ্ধা অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন।

ads

মরহুমের নামাজে জানাযা আজ বাদ আসর মহানগরের নুরপুর গুধির পুকুর পাড়ে অনুষ্ঠিত হয়।

ad

পাঠকের মতামত