20525

বরুড়ায় রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বরুড়া উপজেলার ৩নং উঃ খোশবাস ইউনিয়নের কেমতলী গ্রামের কেমতলী আলো পাঠাগারের উদ্যোগে অসহায় ১৫০ পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) সকালে কেমতলী আলো পাঠাগারের সামনে এ সামগ্রী বিতরণ করা হয়।

ads

সমাজের সুবিদা বঞ্চিত ১৫০ পরিবারের মাঝে চাল ৫ কেজি, ছোলা ২ কেজি, মুড়ি -১ কেজি,ডাল মুসুরি -১ কেজি,ডাল খেসারি ১ কেজি,সয়াবিনতেল ১ কেজি,আলু -৩ কেজি,পেঁয়াজ -১ কেজি,রসুন -১/২ কেজি, চিনি ১ কেজি দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, একেএইচ গ্রুপের ডিরেক্টর ও কেমতলী আলো পাঠাগারের সমন্বয়ক আনিসুর রহমান, সফিকুল ইসলাম মানিক, সাখাওয়াত হোসেন, মোহন আহম্মদ, ইদ্রিস মিয়াসহ আলো পাঠাগারের অন্যান্য সদস্যরা।

ads
ad

পাঠকের মতামত