সবাইকে লকডাউনের আওতায় আনা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ডেস্ক নিউজ: মহামারি করোনা ভাইরাসের ঊর্ধমুখীর কারণে আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনে জরুরী সেবা ব্যতীত সবাইকে এর আওতায় নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ শুক্রবার এসব তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, করোনাভাইরাসের সংক্রমণরোধে এবার কঠোর লকডাউনে যাচ্ছে সরকার। সংক্রমণরোধে সবাইকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। আগামী ১৪ এপ্রিল থেকে সাতদিনের জন্য এই লকডাউন দেয়া হবে। জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে।
ads











