কুমিল্লা সদরে “কুচাইতলী গোল্ডেন সিটির” শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের কুচাইতলীতে “কুচাইতলী গোল্ডেন সিটির” শুভ উদ্বোধন করা হয়েছে৷ রবিবার (১০ জানুয়ারি) সকালে পায়রা উড়িয়ে ও ফিতা কেটে সিটির উদ্বোধন করা হয়৷
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ৷

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, বিশিষ্ট সমাজ সেবক এম এ হামিদ মাসুক, কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আবদুল কাদের, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সদস্য কাউছার খন্দকার, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সদস্য আলী ইকরাম তুহিন, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ ও ৩নং ওয়ার্ডের মেম্বার শাহজাহান সাজু, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস আর ডেভেলপমেন্ট’র পরিচালক মোঃ আবুল হোসাইন৷









