16177

কুমিল্লায় ফেনসিডিল পাচারকালে র‌্যাব’র হাতে আটক ১

প্রতিবেদক: কুমিল্লায় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড এলাকায় ওই মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে গ্রেফতার করে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা৷ এ সময়ে তার নিকট থেকে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রামের মোঃ ইদন মিয়ার ছেলে মোঃ অমিত হাসান (১৯)।

ads

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালি থানায় মামলা দায়েল করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত