বুডিচং প্রতিনিধি: বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর দিশারী ক্লাবের আয়োজনে এলইডি টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে বারেশ্বর মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খেলাটি বারেশ্বর ইটালিয়ান একাদশ বনাম বারেশ্বর ভাই ভাই ক্রিকেট একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বারেশ্বর ভাই ভাই একাদশ, বারেশ্বর ইটালিয়ান একাদশ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়৷
খেলায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আবুল
হাশেম খান।
বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে
প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাধ্যক্ষ আলমগীর
হোসেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন যাত্রাপুর ইউনিয়ন
আ’লীগের সভাপতি সফিউল্লাহ, আ’লীগ নেতা আলী আহাম্মদ, জালাল উদ্দীন, জয়নাল আবেদীন, আলহাজ্ব আবদুল মতিন মাস্টার, গোলাম জিলানী খান বাবুল, এড. আবুল হোসেন জুয়েল, জামশেদ আলম, আ: জলিল,
গিয়াস উদ্দীন, আ: অদুদ মেম্বার, মনির সরকার, আব্দুল ওহাব আর্মি, ডা: দেলোয়ার হোসেন, কাজী জহিরুল ইসলাম, আবদুল মান্নান মনা, সালাউদ্দীন, সাইফুল ইসলাম জুয়েল, ছিদ্দিকুর রহমান, হুমায়ুন কবির মেম্বার, সোনা মিয়া সরদার, হাজী জজু মিয়া, সামশুল হক সরদার, আচমত খা, রুহুল
আমিন বাবুল, জহির খান চেীধুরী, স্বপন সরকার, এছহাক সরকার, জহিরুল ইসলাম, আবু নাইম রমিজ মিয়া, পপন সরকার।
সার্বিক সহযোগিতায় আলী আহাম্মদ মাস্টার, মো. রুবেল করিম, মো. আমির হোসেন, এলান খান চৌধুরী, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মরহুম শাহআলম মেম্বারের প্রবাসী ছেলে সম্ভাব্য ইউপির চেয়ারম্যান
পদপ্রার্থী শরীফূল ইসলাম সোহেল।
পরিচালনায় ছিলেন খোকন, আনোয়ার, মাহআলম, সিজান,
সাইফুল, তাফসির, মোমিন, লাদেন।
ধারা ভাষ্যকারে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ধারা ভাষ্যকার সামসুল হক সানী।






