15581

স্যার ফজলে হাসান আবেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

ডেস্ক নিউজ: বিশ্বের অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ২০ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।

প্রতিষ্ঠাতার প্রথম মৃত্যুবার্ষিকীতে করোনা পরিস্থিতি বিবেচনায় বড় পরিসরে কোনো আয়োজন করছে না ব্র্যাক। স্যার ফজলে হাসান আবেদের জীবনচেতনা ও মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে ব্র্যাক ও ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষ থেকে অনলাইনে আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
স্যার ফজলে হাসান আবেদ ১৯৩৬ সালের ২৭ এপ্রিল তৎকালীন সিলেটের হবিগঞ্জ মহকুমার বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি লন্ডনে হিসাববিজ্ঞানে পড়ালেখা করেন। ১৯৬২ সালে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট হিসেবে উত্তীর্ণ হন। পাকিস্তান শেল অয়েল কম্পানিতে সিনিয়র করপোরেট এক্সিকিউটিভ পদে কর্মরত থাকাকালে ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় এবং একাত্তরের মুক্তিযুদ্ধ তাঁর জীবনের মোড় সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয়। মুক্তিযুদ্ধের সময় তিনি চাকরি ছেড়ে লন্ডনে চলে যান। সেখানে তিনি মুক্তিযুদ্ধের সমর্থনে ‘অ্যাকশন বাংলাদেশ’ এবং ‘হেল্প বাংলাদেশ’ নামের দুটি সংগঠন প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপর ১৯৭২ সালে স্যার আবেদ দেশে ফিরে আসেন। যুদ্ধবিধ্বস্ত দেশে ভারত প্রত্যাগত শরণার্থীদের জরুরি ত্রাণ ও পুনর্বাসনকাজে আত্মনিয়োগ করেন।

ads
ad

পাঠকের মতামত