15516

পেটের ভেতর ইয়াবার পুঁটলি, আটক ২

প্রেস রিলিজ: র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃৃৃৃৃৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় পেটের ভিতরে করে ইয়াবা পাচারের অভিযোগে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে হাসপাতালে নিয়ে এক্স-রে পরীক্ষার মাধ্যমে তাদের পেটের ভিতরে ইয়াবা ট্যাবলেটের উপস্থিতি নিশ্চিত হয় এবং উক্ত মাদক ব্যবসায়ীরা তাদের পেটের ভিতর থেকে বিশেষ পদ্ধতিতে স্কচটেপ দ্বারা প্যাঁচানো ক্যাপসুল আকৃতির ৫৪টি প্যাকেটে মোট ২ হাজার ৬শত ৩০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, দিনাজপুর জেলার হাকিমপুর থানার সাতকুড়ি গ্রামের মো: ইসমাইল হোসেন এর ছেলে মোঃ জামিল হোসেন (৩৮) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার নাইট্যং পাড়া গ্রামের আব্দুর রহমান এর ছেলে মোঃ আজিজুর রহমান (২৩)৷

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মেজর নাজমুস সাকিব।

ads
ad

পাঠকের মতামত