15509

২০২২ সাল থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে: ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ: নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমুখী সেতু নির্মাণে সরকারের স্বচ্ছতার সামান্যতম ঘাটতি ছিল না বলে মন্তব‌্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সব ধরনের কাজ শেষ করে ২০২২ সাল থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন চলবে।’

শুক্রবার সকালে বনানী সেতু ভবনে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ কর্নারের উদ্বোধন শেষে সেতুমন্ত্রী এই তথ‌্য জানান।

ads

ওবায়দুল কাদের বলেন, ‘বিজয়ের এ মাসে সাম্প্রদায়িকতার মূলোৎপাটনের মাধ্যমে ক্ষুধা, দারিদ্র‌্যমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’ তিনি বলেন, ‘বিজয়ের চেতনা ধারণ করে মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে জাতি আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ।’

সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত