15429

গোমতি নদীর পাড়ে শেখ কামাল ক্রীড়া পল্লী হচ্ছে : এমপি বাহার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টটি সম্পন্ন হয়৷

ফাইনাল খেলায় সোনালী স্পোটিং ক্লাবকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে জয় পায় আজাদ স্পোটিং ক্লাব।

ads

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার৷

কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আবুল ফজল মীর পিএএ, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাদল খন্দকার প্রমুখ৷

ads

অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য দেলোয়ার হোসেন জাকির।

প্রধান অতিথির বক্তৃতায় এমপি বাহার বলেন, কুমিল্লা স্টেডিয়াম আধুনিকায়ন করে ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নামে নাম করণ করা হয়েছে। কুমিল্লার খেলাধুলার প্রসারে গোমতি নদীর পাড়ে শেখ কামাল ক্রীড়া পল্লী তৈরি করা হচ্ছে।

এমপি বাহার আরো বলেন, ষড়যন্ত্র করে আধুনিক টাউন হল নির্মান আটকে রাখা যাবে না। কুমিল্লা সকল মানুষের মতামত নিয়ে গণশুননীর মাধ্যমেই কুমিল্লা বীর চন্দ্র গণ-পাঠাগার ও নগর মিলনায়তনের নতুন আধুনিক কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে। দুই একজন ষড়যন্ত্রকারি ছাড়া কুমিল্লা সকল সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী, সাধারণ মানুষ আধুনিক টাউন হল নির্মানের দাবি করেছে। ১৯ ডিসেম্বর টাউন হল বিষয়ে গণশুনানীতে সকলকে উপস্থিত হয়ে মতামত দেওয়ার আহ্বান জানান।

ad

পাঠকের মতামত