14874

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা উদ্ধার; আটক ৩

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ কর্তৃক শনিবার সকালে জেলার কোতয়ালি থানাধীন দক্ষিণ দূর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এ্যাম্বুলেন্স ও সিএনজিতে করে ফেন্সিডিল ও গাঁজা পরিবহনকালে একজন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসময়ে এ্যাম্বুলেন্স ও সিএনজি তল্লাশিকরে ২৮১ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার শামুকসার গ্রামের মফিজুল ইসলামের ছেলে স্বপন মিয়া (২৮)। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্স ও সিএনজিটিও জব্দ করা হয়।

ads

এছাড়াও পৃথক অভিযানে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২১ নভেম্বর দুপুরে জেলার বুড়িচং থানার ছয়গ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ হাজার ৯শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার বুড়িচং থানার চরনল মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে শাহিন (৩৫) ও নোয়াখালী জেলার সদর থানার উত্তর কালিরচর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে মোঃ জসিম (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

ads

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা’র উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুস সাকিব জানান।

ad

পাঠকের মতামত