14745

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে কাশিনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

মোঃ সফিউল আলম: মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা কাশিনগর ক্রিড়া সংস্থা কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে৷

কাশিনগর বি এম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জালাল মজুমদার৷

ads

কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জুগিরকান্দি দাখিল মাদ্রাসার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এনাম হাজারী৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাদেকুর রহমান, কাশিনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাহারুল আলম বাহার, সাধারণ সম্পাদক শাহ আলম, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মনির হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম, কাশিনগর বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার, ব্যবসায়ী সোহেল রানা, আব্দুল জলিল, কাতালিয়া গ্রামের কৃতি সন্তান কাজী সোহাগ, আয়োজক মাস্টার আব্দুল হান্নান সহ আওয়ামী অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

ads

খেলায় শেখ জামাল ফুটবল একাদশ শেখ রাসেল ফুটবল একাদশের বিপক্ষে ট্রাইবেকারে ৩-১ গোলে জয় লাভ করে।

ad

পাঠকের মতামত