এমপি বাহারের সাথে ফরটিস হাসপাতালের চেয়ারম্যানের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ফরটিস হাসপাতালের চেয়ারম্যান ও মহামান্য রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব মেজর জেনারেল মোঃ সারোয়ার হোসেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এর সাথে সাক্ষাৎ করছেন।
এসময় তিনি স্বরচিত ‘১৯৭১ প্রতিরোধ সংগ্রাম বিজয়’ বই সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারকে উপহার দেন।
ads
সোমবার দুপুরে নগরীর মুন্সেফবাড়ী কার্যলয়ে সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুুমিলা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, আদর্শ সদর উপজেলা ইউএনও জাকিয়া আফরিন, আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম জুয়েল, হাসপাতালের পরিচালক মাহাবুব, মেডিকেল সুপারেন্টেন ডা. রাসেল চৌধুরী সহ অনান্যরা।
ads











