14695

চৌদ্দগ্রামে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সফিউল আলম: কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভা যুবলীগের আয়ােজনে আজ বুধবার (১১ নভেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর গৌরব, ঐতিহ্য ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলােচনা সভা ও দোয়া এবং কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য এর কার্যালয় আয়াজিত অনুষ্ঠানে পৌর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ খানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি মীর হােসেন মিরু, পৌরসভা মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্ল্যাহ বাবুল, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিসি মাহবুব হােসেন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল রিপন, দপ্তর সম্পাদক নান্টু দেবনাথ, সহ-দপ্তর সম্পাদক আলমগী ও নন বিপ্লব, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মােল্লা বাবলু, পৌর আলীগের সাধারণ সম্পাদক জাকির হােসেন পাটোয়ারী, পৌর যুবলীগের সাবেক সভাপতি আব্দুল হক, উপজেলা যুবলীগের নেতা মিজানুর রহমান, মােতাহের হােসেন ঝুমন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক, নুরুল আলম, কাজী আল-রাফি প্রমুখ৷

ads

এ সময় কাউন্সিলর মাে: সাইফুল ইসলাম শাহীন, মােশাররফ হােসেন, নজরুল ইসলাম মিঠু সহ স্থানীয় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃৃবৃৃৃৃন্দসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

ads
ad

পাঠকের মতামত