14698

কুমিল্লা (দ:) জেলা যুবলীগের উদ্যোগে এতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ

সদর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে মিলাদ-মাহমিল এবং দুটি এতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বুধবার দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান পিন্টুর উদ্যোগে কুমিল্লা নগরীর কেন্দ্রীয় কান্দিরপাড় জামে মসজিদে মিলাদ ও দোয়া আয়োজন করা হয়। এ সময় জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ads

পরে নগরীর আঞ্জুমান মফিদুল ইসলাম এতিম খানা ও সংরাইস পাক পাঞ্জাতন এতিমখানার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ নেতাকর্মীরা।

ads
ad

পাঠকের মতামত