14549

নরসিংদী জেলা রোভার স্কাউটসের বার্ষিক কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলার ১২তম বার্ষিক কাউন্সিল ও পুরস্কারপ্রাপ্ত স্কাউটারদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ আজ বুধবার (৪ নভেম্বর) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷

ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং নরসিংদী জেলা রোভার স্কাউটসের সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।

ads

নরসিংদী জেলা রোভার কর্তৃক গৃহীত পদক্ষেপ পর্যালোচনান্তে সভাপতি তাঁর বক্তব্যে নরসিংদীতে স্কাউটিং এর সর্বোচ্চ সুফল অর্জনের লক্ষ্যে জেলা রোভারের কার্যক্রম ত্বরান্বিতকরণে কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তার আসু বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

ad

পাঠকের মতামত